লোড হচ্ছে...
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
২৮ মিনিট আগে

দলীয় সূত্র বলছে, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক অবস্থান এবং অতীত আন্দোলনে সক্রিয় ভূমিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। একইসাথে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া ঠেকাতেও প্রস্তুতি চলছে।
১ দিন আগে

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সঙ্ঘাত সৃষ্টির বিভিন্ন কৌশল নেয়া হচ্ছে। নভেম্বর মাসের শুরুতেই পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে ইন্ধনের কারিগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা
২ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিসহ প্রভাবশালী নেতারা বিদেশে বসে পরিস্থিতি অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন। অনেকেই কলকাতায় বসে নাশকতার ছক আঁটছেন। দলটির প্রভাবশালী নেতারা নাশকতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে উসকানি দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলোতে বসে।
৩ দিন আগে

২০২৮ সালে সম্ভাব্য মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একটি অংশ দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। তবে নির্বাচন আদৌ ওই সময়ে হবে কি না, হলে তার সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামো কী হবে এবং দলটির অংশগ্রহণের সুযোগ কিভাবে তৈরি হবে- এসব প্রশ্ন এখনো অনিশ্চিত।
৮ দিন আগে

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের অধিকাংশকেই মুক্তি দেয়া হয়েছে এবং অধিকাংশ মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা মিথ্যা এমন ২১ হাজারেরও বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং পুরনো মামলাগুলো পর্যালোচনার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
১৫ দিন আগে

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর জাসাস। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ মিছিল ও...
২৮ দিন আগে

চাঁদপুরের মতলব উত্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
২৮ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
১ অক্টোবর, ২০২৬

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আট জনকে গ্রেফতার করা হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

হামলায় গুলির বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার এম এম নাসিরুদ্দিন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছেছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে।’
২৮ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গফরগাঁও উত্তর-দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঁচবাগ ইউনিয়নের এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি নেয়ার সময় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

মুফতি আবদুল হান্নান বলেন, ‘খুনি শেখ হাসিনা ডিসেম্বরে আসবে বলেছে। আমরা বলবো আপনি আসুন, আপনার জন্য আয়না ঘর প্রস্তুত আছে। আওয়ামী লীগ বলতো অগ্নি কন্যা, অগ্নি কন্যা নয়, আগুন সন্ত্রাসের নায়ক শেখ হাসিনা।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


